Showing posts with label সাজগোজ. Show all posts
Showing posts with label সাজগোজ. Show all posts

Tuesday, 31 March 2020

গরমে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে কয়েকটি টিপস-

গরমকাল আসছে সাথে ঘামের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। 

যদিও ঘাম খুবই স্বাভাবিক এক প্রক্রিয়া যা গরম কালে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। শরীর থেকে বেরোনো ঘাম কিন্তু সব সময় দুর্গন্ধ পূর্ণ হয়না, আসলে কিছু ব্যাকটেরিয়া আপনার শরীরের কিছু অংশে বংশবিস্তার করে এবং দ্রুত তাদের সংখ্যা বাড়াতে থাকে এরপর আপনার চামড়ার উপরের কেরাটিন নামক প্রোটিন ভাঙ্গার সময় এই দুর্গন্ধের উৎপত্তি হয়। সাধারণত বগলে সবচেয়ে বেশি এর প্রভাব দেখা যায় এছাড়াও যৌনাঙ্গের আশেপাশে, থাই এর উপরের অংশ পায়ের তলা এই সকল স্থানেও ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়।

আপনার কখনো কি মনে হয় যে আপনার গায়ের গন্ধ ততটা ভালো নয়?তাহলে পুরোপুরি গরম আসার আগে এখনই কিছু নিয়ম মেনে চলা শুরু করে দিতে পারেন--

 ১. রোজ দিনে অন্তত একবার করে স্নান করুন এর ফলে চামড়ায় থাকা ব্যাকটেরিয়া গুলি এবং জমে থাকা ঘাম ধুয়ে যাবে যদি আবহাওয়া গরম হয় তাহলে একবারের বেশি স্নান করুন।
২. অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন।

৩. ডিওডোরেন্ট ব্যবহার করুন; ডিওড্রেন্ট গুলিতে অ্যালকোহল থাকে যা ব্যাকটেরিয়া নিধন করতে সাহায্য করে এবং  চামড়াকে এসিডিক করে দেয় ফলে যা ব্যাকটেরিয়াদের বাঁচার জন্য অনুপযোগী হয়ে যায়। এছাড়া দুর্গন্ধ দূর করে এটি দিনে দুবার ব্যবহার করতে পারেন।

৩. Anti-perspirant বা রোল অন ব্যবহার করতে পারেন, এগুলিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকে এবং অনেক সময় কিছু পরিমাণে ডিওড্রেন্ট থাকে এরা ঘাম বেরোনো ব্লক করে দেয় এরফলে কম ঘাম বেরোয়। তবে স্নান করার পর বা বেরোনোর সময় এগুলি দিলে কতটা কার্যকরী দাড়ায় না কারণ ঘামে এগুলো ধুয়ে যায় তাই আপনি রাত্তিরে শোয়ার আগে ব্যবহার করতে পারেন যাতে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখন ঘাম হবে না এবং এগুলি আপনার চামড়ার ওপর নিজেদের কাজ  করার সুযোগ পাবে, এরপর দরকার হলে দিনে আরও একবার অ্যান্টিপারস্পিরেন্ট বা সাধারণ ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন। তবে আপনাকে সতর্ক করে দিই কিছু গবেষণায় দেখা গেছে, এই অ্যান্টিপারস্পিরেন্ট এর সাথে ব্রেস্ট ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে এবং যেহেতু শরীর থেকে ঘাম বেরোনো কমে যায় ফলে তাপমাত্রা জনিত কিছু সমস্যা দেখা যেতে পারে।
৪.যতটা পারুন শুকনো থাকার চেষ্টা করুন কারণ ব্যাকটেরিয়া শুকনো জায়গায় সহজে বংশবৃদ্ধি করতে পারে না।

৫. যদি আপনি লক্ষ্য করেন যে ব্যায়াম করার জন্য আপনার সবচেয়ে বেশি ঘাম এবং দুর্গন্ধ হচ্ছে তাহলে অবশ্যই আপনার ব্যায়াম করার জন্য যে কাপড়গুলি পড়েন সেগুলিকে নিয়মিত পরিষ্কার করুন কারণ হতে পারে এই কাপড়গুলি ব্যাকটেরিয়া তে ভরে গেছে ।
৬. নিজের খাদ্যাভাসের পরিবর্তন করুন তেল-ঝাল-মসলা জাতীয় খাবার কম খান এবং পিয়াজ রসুন এগুলি বেশি খেলে অনেক সময় ঘামের মাধ্যমে এদের গন্ধ বেরিয়ে আসে।
৭.আপনার যদি অতিরিক্ত ঘাম অথবা হাইপারহাইড্রোসিস এর সমস্যা থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং তার কথামত ট্রিটমেন্ট করেন।
৮. নিয়মিতভাবে বগলের চুল সেভ করতে হবে কারণ দেখা গেছে এই সকল অঞ্চলে চুল থাকলে সহজে ঘাম উবে যেতে পারে না যা ব্যাকটেরিয়া কে প্রোটিন ব্রেকডাউন করতে আরো সময় দেয় তাই নিয়মিত বগলের তলায় চুল পরিষ্কার পরিষ্কার করবেন অর্থাৎ সেভ করবেন।
৯. দিনে অন্তত একবার গরম জলে পা দুটি পরিষ্কার করবেন আঙ্গুলের মাঝখান গুলো পরিষ্কার করতে ভুলবেন না ।

১০. পায়ে দুর্গন্ধের সমস্যা থাকলে অবশ্যই ফাইবার এবং ফুলের তৈরি মৌজা পড়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন পরিষ্কার মোজা পরার চেষ্টা করবেন।
১১. প্লাস্টিক লাইনিং করা জুতো বেশি সময় ধরে পড়বেন না চেষ্টা করবেন চামড়া লাইনিং এর জুতো পড়তে কারণ চামড়ার জুতো থেকে সহজে ঘাম উবে যেতে পারে । চেষ্টা করবেন একটা জুতো যাতে দুদিন না পড়তে হয় কারণ একটা রাত্তিরে জুতো পুরোপুরি শুকাতে পারে না।
১২. খরখরে ঝামাপাথর বা পিউমিক স্টোন দিয়ে পা ধোয়ার সময় ঘষে দেবেন কারণ ব্যাকটেরিয়া চামড়ার মৃতকোষ গুলির ওপর নির্ভর করে বৃদ্ধি পায় ফলে এই মৃত চামড়া স্তর ঘষে তুলে দিলে পা পরিষ্কার থাকবে ।
১৩. কাজের মাঝে সময় পেলে জুতো খুলে খালি পায়ে থাকার চেষ্টা করবেন বা দিনে কিছু সময় খালি পায়ে থাকার চেষ্টা করবেন ।
১৪.সুতি বা সিল্কের জামা কাপড় পড়ার চেষ্টা করবেন । 
১৫. নিয়মিত প্রচুর পরিমাণে জল খান, দরকার হলে সঙ্গে সবসময় বোতল রাখুন । পর্যাপ্ত পরিমাণে জল গায়ের দুর্গন্ধ কমাতে সাহায্য করে।
১৬. স্নান করতে যাওয়ার আগে বগলের তলায় কিছুক্ষণ লেবুর রস  এবং বেকিং সোডা মিশিয়ে লাগিয়ে রাখতে পারেন এর ফলে লেবুর এসিডিটি আপনার চামড়ার পিএইচ বাড়িয়ে দেয় যার ফলে সেখানে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কমে যায় ।

কিছু কিছু মেডিক্যাল সমস্যা অতিরিক্ত ঘামের কারণ হতে পারে যেমন থাইরয়েড গ্ল্যান্ডের, লিভারের, কিডনির অথবা ডায়াবেটিসের সমস্যা।
যদি নিম্নোক্ত সমস্যাগুলো দেখতে পারেন তাহলে একবার ডাক্তার কে দেখিয়ে নেওয়া উচিত-

  • রাত্তিরে আপনি ঘামতে শুরু করেন।
  • কোন কারন ছাড়াই আপনি স্বাভাবিক যেরকম ঘামতে তার থেকে অনেক বেশি ঘামতে শুরু করেছেন।
  • আপনার গা দিয়ে ঠান্ডা ঘাম নির্গত হচ্ছে।
  • অতিরিক্ত ঘাম আপনার নিত্যদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে।

Sunday, 4 August 2019

বর্ষায় চুলের যত্নের টিপস

প্রবল গরমের পর যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে, তখন আশ মিটিয়ে ভিজতে ইচ্ছে করে। সমস্যা হল, সেই বৃষ্টিস্নানের মধ্যে যত আরামই থাক, তা কিন্তু আপনার চুলের পক্ষে মোটেই সুখকর নয়! গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে চুল পড়া বেড়ে যায়। চুলের যত্ন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। এটা খুবই স্বাভাবিক। কারণ, এ সময় বাতাসে আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চুলের দরকার হয় বাড়তি যত্ন। তবে উদ্বেগের কিছু নেই। চুল পড়া রোধে তাই এই সময় ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরন করতে পারেন।



সাবধানতা---

---বর্ষার সময় চুল শুকনো রাখাটা জরুরি।এই সময় ভেজা চুল আচড়ানো মোটেও ঠিক নয়।

---বৃষ্টির জল থেকে চুল বাঁচিয়ে রাখুন। কারণ বৃষ্টির জলে প্রচুর অ্যাসিড উপাদান থাকে, নোংরাও থাকে প্রচুর। তাই একান্ত ঝামেলায় না পড়লে বৃষ্টির জল চুলে না লাগতে দেওয়াই উচিত। বড়ো ছাতা বা হুড দেওয়া রেনকোট ব্যবহার করুন। যদি কোনওভাবেই বৃষ্টির জল এড়াতে না পারেন, তা হলে বাড়ি ফিরে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নেবেন।


---সফ্ট , ডিপ ক্লেনজ়িং শ্যাম্পু দিয়ে মাথা ধীরে ধীরে মাসাজ করবেন, যাতে বৃষ্টির জলের কোনও নোংরা চুলে থেকে না যায়। এই মরশুমে চুল রুক্ষ হয়ে যাওয়া স্বাভাবিক, তাই ভালো শ্যাম্পু দিয়ে সপ্তাহে দু’বার চুল ধুয়ে ফেলুন। তাতে চুল পুষ্টি পাবে, ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারবে না।

----চুলে তেল লাগালে শুষ্কতা দূর হয়, ডিপ কন্ডিশনিংয়ের সুফলও মেলে। তবে অতিরিক্ত তেল লাগাবেন না, পরিমাণমতো তেল চুলে লাগিয়ে সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করে নেবেন।


---মরশুমের এই সময়টায় চুল বেশি বাঁধলে ভিতরে আর্দ্রতা জমে থাকে, চুল ন্যাতানো দেখায়। চুল মুখে পড়লে একটা টপ নট বা একটা আলগা বিনুনিই যথেষ্ট। একটানা অনেকক্ষণ চুল বেঁধে রাখবেন না।


---মোটা চিরুনি দিয়ে চুল আঁচড়ান, তাতে জট ছাড়ানো সহজ হবে। কন্ডিশনার লাগানোর পরেও চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন, তাতে গোটা চুলে সমানভাবে কন্ডিশনার ছড়িয়ে যেতে পারবে।


---চুলের দৈর্ঘের মাঝামাঝি অংশ থেকে শেষভাগ পর্যন্ত কন্ডিশনার লাগান, তবে অতিরিক্ত কন্ডিশনার লাগানোর দরকার নেই। ঠান্ডা জল দিয়েই চুল ধোবেন।


---এই সময়টাই চুল কেটে ফেলার পক্ষে সবচেয়ে ভালো। তাতে বাড়তি ঝামেলা মিটবে, চুলের শেপও সুন্দর থাকবে।


ঘরোয়া উপাদান --

---সারারাত মেথি বীজ জলে ভিজিয়ে রাখার পর সকালে বেটে নিন। এরপর তার সঙ্গে টক দই মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা জল দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। এতে চুল পড়া বন্ধ হবে। কারণ মেথিতে থাকা লেসিথিন এবং নিকোটিনিক অ্যাসিড চুলে পুষ্টি দান করে।

---এই সময় চুলে খুব জট পড়ে। রুক্ষ চুলের সমস্যায় যারা ভুগেন, তাদের জন্য এই প্যাক খুব কার্যকর। দুটো ডিম ভেঙে তাতে তিন চামচ মধু যোগ করে ফেটিয়ে নিন। এই প্যাকটিও স্নানের আগে চুলে লাগিয়ে ধুয়ে ফেলুন খুব ভালো করে। শ্যাম্পুর পর ক্ষারবিহীন বা খুব অল্প ক্ষারযুক্ত কোনও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

---চুল পড়া রোধে খাঁটি অ্যালোভেরা ব্যবহার করুন। অ্যালোভেরার জেল চুলের গোড়ায় দিন। মাথার ত্বকের পিএইচ-এর মাত্রায় ভারসাম্য আনে এটি। মাথায় ম্যাসাজের পর কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর হালকা উষ্ণ পানিতে ধুয়ে ফেলুন।

---দুই চামচ টক দই ও তিন চামচ মধু মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে নিন। স্নানের আগে এই মিশ্রণ মেখে নিন চুলে। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

---একটি পাকা কলা চটকিয়ে তার সঙ্গে এক টেবিল চামচ মধু,এক টেবিল চামচ কাঁচা দুধ,এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহ দুই দিন এটা করলে উপকার পাবেন।

---স্নানের সময় এক মগ পানিতে মিশিয়ে নিন আধ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মধু। শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহারের পরিবর্তে এই মিশ্রণ ঢেলে দিন চুলে। আঙুল চালিয়ে হালকা ম্যাসাজ করুন। পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন চুল।

---পেঁয়াজের রস চুল পড়া রোধ করতে দারুন কার্যকরী। চুল পড়া রোধে চুলের গোড়ায় ভালভাবে পেঁয়াজের রস বা বাটা লাগান। আধ ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। এতেও উপকার পাওয়া যাবে।


---ক্রমশ বাড়তে থাকা খুশকি এ সময়ের বড় ঝক্কি। চুলের এসব হটাতে নিম পাতা বড় ওষুধ। জলে নিমপাতা ফুটিয়ে নিন। পানি রং গাঢ় সবুজ হওয়ার পর তা ঠাণ্ডা করুন। এবার এই তরলকে চুলে তেলের মতো ব্যবহার করুন। প্রতি সপ্তাহে একবার এই নিমের জল ব্যবহার নিশ্চিত করুন।

---এই সময় চুলে নিয়মিত তেল লাগাতে হবে।তেল চুলের গোঁড়ায় ভালোভাবে ম্যাসাজ করে লাগান এবং একটি শাওয়ার ক্যাপ পরে নিন বা একটি গরম তোয়ালে পেঁচিয়ে নিন মাথায়। এতে  আপনার চুল প্রাকৃতিকভাবে আর্দ্র হবে এবং চুলের শুষ্কতা দূর হবে।


---চুলের স্বাস্থ্যের যত্ন নিতে নিজেই হেয়ার মাস্ক তৈরি করুন। ২-৩ টেবিল চামচ নারকেল তেল নিন। আধা টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। এবার সব উপাদান ভালোমতো মেশাতে থাকুন। এতে পাতলা জেলের মতো তৈরি হবে। এই মিশ্রণ চুলের গোড়ায় প্রয়োগ করুন। আধা ঘণ্টা রেখে শ্যাম্পুর ব্যবহারে ধুয়ে ফেলুন।

Saturday, 16 March 2019

পায়ের গন্ধ দুর করার কয়েকটা সহজ উপায় --

পায়ে দুর্গন্ধ হওয়া খুবই বিরক্তিকর এবং বিব্রতকর একটা ব্যক্তিগত শারীরিক সমস্যা। ছেলে মেয়ে নির্বিশেষে যে কারোরই এই বিব্রতকর শারীরিক সমস্যাটি হতে পারে।
অনেকে এটাকেই রোগ ভেবে ভুলও করে থাকেন। পা ঘামা কোনো রোগ নয় বরং এ থেকে নানা ধরনের রোগের উদ্ভব ঘটে থাকে। অনেকের শুষ্ক আবহাওয়ায় পা ঘামে আবার কারও কারও ক্ষেত্রে বছরজুড়ে। এ কারণেই পায়ে দুর্গন্ধ হয়।

শরীরের যেকোন অংশের চেয়ে এমনকি বগলের চেয়েও বেশি ঘর্ম গ্রন্থি থাকে পায়ের পাতায়। যখন পায়ের পাতার ঘর্মগ্রন্থি থেকে ঘাম নির্গত হয় তখন পুরো স্থানটি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার প্রজনন স্থলে পরিণত হয়। হরমোনের পরিবর্তনের কারণে (যেমন-বয়ঃসন্ধি কালে অথবা প্রেগনেন্সির সময়), স্ট্রেসের মধ্যে থাকলে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে, ব্যায়াম করলে বা গরমের কারণে পা ঘামতে পারে।

অনেকেই অস্বস্তিজনক পরিস্থিতিতে পড়েন পায়ের গন্ধের জন্য। পা-ঢাকা জুতো পরে কিছু বিশেষ জায়গায় যেতেই হয় অনেককে। আর সেখানেই বাধে সমস্যা। এই জুতোর গন্ধে অনেকেই কাছে ঘেঁসে না। অস্বস্তিকর এই পরিস্থিতি লজ্জারও কারণ হয়ে দাঁড়ায়। মূলত যাঁদের পা ঘামে তাদেরই বেশি এই সমস্যার মুখোমুখি হতে হয়। কিন্তু এর থেকে আপনি মুক্তি পেতে পারেন সহজেই। কি করবেন পায়ের গন্ধ দূর করতে দেখে নিন তার কিছু কৌশল।


---পায়ে ব্যাকটেরিয়া তৈরি হওয়ার মতো অংশগুলো বাদ দিন
ঘামের সাথে সাথে পায়ে থাকা ব্যাকটেরিয়াও দায়ী দূর্গন্ধ তৈরি করার জন্য। তাই পায়ের আঙ্গুলের নখ একেবারেই বড় করবেন না। কারণ এই সকল ব্যাকটেরিয়া নখ, নখের নীচের মোটা চামড়া এবং নখের আশেপাশেই বেশী জন্মে থাকে। নিয়মিতভাবে পায়ের নখ, নখের চারপাশের মোটা চামড়া কেটে ফেলুন। এরই সাথে পায়ের গোড়ালি নিয়মিত এক্সফলিয়েট করুন।

--জুতো পরার সময় অবশ্যই মোজা ব্যবহার করুন। কারণ পাতলা সুতির মোজা পায়ের সঙ্গে আটকে থাকে এবং তা পায়ের ঘাম শুষে নিতে সহায়ক। ফলে পায়ে জীবাণু বাসা বাঁধতে পারে না। সিনথেটিকের বা উলের মোজাও ঘাম-রোধক। তবে এ ক্ষেত্রে মনে রাখবেন প্রতিদিন একই মোজা ব্যবহার করা উচিত নয়। প্রতিদিন অন্তত একবার মোজা পরিবর্তন করতে হবে।

---বেশির ভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে পায়ের ঘাম বেরোতে পারেনা। অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। চামড়ার জুতায় গন্ধ ছড়ায় না। জুতা কেনার আগে এর শুকতলাটা দেখে নেবেন যেন তা ভালো হয়। জুতার এই অংশই ঘাম টেনে নেয়। মোজা কেনার ক্ষেত্রে দেখে নিন যেন সুতির তৈরি হয়, প্রতিদিন ব্যবহারের জন্য কয়েক জোড়া মোজা রাখুন। ১দিন ব্যবহারের পর ধুয়ে ফেলুন।যাদের পা ঘামে মাত্রাতিরিক্ত এবং গন্ধও ছড়ায় তারা পায়ের জন্য ফ্রেড লোশন লাগাতে পারেন। জুতা পরার ১ঘণ্টা আগে পায়ে মাখতে হবে। এরপর জুতা পরুন। পা সব সময় শুকনো রাখার চেষ্টা করুন।জুতা/মোজা পরিষ্কার ও শুকনো রাখুন।চর্মরোগে অ্যান্টিসেপটিক ব্যবহার করুন l

--সাধারণত পা ধোয়ার পরে আমরা কিন্তু পা ভালোমতো মোছার দিকে একেবারেই খেয়াল রাখি না। পোডোলজিস্টদের মতে পা ধোয়ার পরে পায়ের আঙ্গুলের মাঝেও ভালোমতো মুছে নিন তোয়ালে অথবা নরম কাপড় দিয়ে। কারণ, অনেক সময় পায়ে য সকল ফাংগাল ইনফেকশন হয়, তার জন্যে পায়ের এমন ভেজাভাবও অনেকাংশে দায়ী।


-- ঘাম ও দুর্গন্ধ দূর করার জন্য পায়ের পাতার নীচের দিকে আন্ডারআর্ম ডিওডোরেন্ট বা অ্যান্টিপারস্পিরেন্ট স্প্রে ব্যবহার করুন। এরপর কিছুটা ফুট পাউডার পায়ের পাতার উপর ছিটিয়ে দিন। এটি অতিরিক্ত ঘাম শোষণ করে নিবে এবং দুর্গন্ধ দূর করতেও সাহায্য করবে।


--পায়ের বাজে ব্যাকটেরিয়া সমূলে বিনষ্ট করার জন্যে এবং পায়ের ঘাম কমানোর জন্যে চায়ে থাকা ট্যানিন খুবই উপকারী। আপনি চাইলে পায়ের যত্নে প্রতিদিন চা ব্যবহার করতে পারেন গোসলের সময়ে। 

যেভাবে ব্যবহার করবেন: এক লিটার গরম পানিতে তিন চা চামচ চা ভিজিয়ে দিন। এর সাথে দুই লিটার ঠান্ডা পানি যোগ করুন। এখন এই মিশ্রণে দুই পা ১৫-২০ মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দিন।


--- নুন জল পায়ে ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে সাহায্য করে। নিয়মিত নুন জলের ব্যবহারে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা একেবারেই কমে আসে।

রোজ বাড়িতে ফিরে সামান্য উষ্ণ গরম জলেতে নুন মিশিয়ে এতে পা ডুবিয়ে রাখুন অন্তত ১৫ থেকে ২০ মিনিট। পা ঘামার সমস্যা দূর হবে, সেই সঙ্গে আপনার পা ছত্রাকের আক্রমণ থেকেও রেহাই পাবে।

--একই জুতা প্রতিদিন পরলে জুতায় লেগে থাকা ঘাম শুকনোর সময় পায় না। সেই জুতোই আবার পরলে জীবাণু বাসা বাঁধে পায়ে। তার থেকেই দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই অন্তত দুই জোড়া জুতা রাখুন। একদিন এক জোড়া পরলে অন্যদিন অন্যজোড়া ‍জুতো পরুন।


--জুতার ধরণও অনেক বড় পরিবর্তন আনতে পারে। অনেক বেশি আঁটসাঁট জুতা যেমন- বুট জুতা সম্ভবত গন্ধের সৃষ্টি হয়। কারণ এই ধরণের জুতায় বায়ু চলাচল করতে পারেনা। যদি সম্ভব হয় তাহলে সামনের দিকে খোলা জুতা বা স্যান্ডেল ব্যবহার করুন। অ্যাথলেটিক জুতা ব্যবহার করতে পারেন যার পাশ দিয়ে জালের মত অংশ থাকে যা দিয়ে ভেন্টিলেশনের সুবিধা থাকে।


--পায়ের বাজে গন্ধ দূর করার জন্যে তো বটেই পায়ে জন্ম নেওয়া বাজে ব্যাকটেরিয়া দূর করতেও দারুণ সাহায্য করবে অ্যারোমাথেরাপি অয়েল। এক্ষেত্রে ল্যাভেন্ডার অয়েল সবচেয়ে বেশী কার্যকরি এবং উপযোগী হবে।

যেভাবে ব্যবহার করবেন: ৪-৫ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়ে দুই পায়ের পাতা খুব ভালোভাবে ম্যাসাজ করুন। অথবা, ২-৩ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ৩-৪ লিটার পানিতে মিশিয়ে দুই পা ১৫-২০ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখুন।


---বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা সৃষ্টি করে।

এতে করে পা অতিরিক্ত ঘেমে যাওয়া এবং পায়ে বিশ্রী দুর্গন্ধ হওয়ার সমস্যা আর থাকে না।

পা খুব ভাল করে পরিষ্কার করে, হাতে সামান্য বেকিং সোডা নিয়ে পায়ে ভালো করে ঘষে নিন। এর ফলে পায়ে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ হবে। চাইলে বন্ধ জুতোর ভেতরেও ছিটিয়ে নিতে পারেন খানিকটা বেকিং সোডা, এতেও অনেক উপকার পাবেন।

--জুতা পরার আগে পায়ে পাউডার লাগিয়ে নিন। জুতার ভেতরেও পাউডার ছিটিয়ে দিতে পারেন। এতে পা কম ঘামাবে।

---অনেকেই ঘরেও জুতা অথবা স্যান্ডেল পরে থাকতে পছন্দ করেন। তবে ঘরে থাকাকালীন অবস্থায় কোন স্যান্ডেল অথবা জুতা না পরাটাই সবচেয়ে ভালো, কারণ এতে করে পায়ে ব্যাকটেরিয়া সংক্রমণ বেশী হয়ে থাকে।

---এসব একেবারেই সহজ এবং সুবিধাজনক পদ্ধতি মেনে চললে পায়ের দুর্গন্ধ কমে যাবে অনেকটাই। এছাড়া বাইরে ব্যবহৃত জুতা এবং মোজা নিয়মিত পরিষ্কার করতে হবে এবং শুকাতে হবে। কিন্তু, পায়ের দুর্গন্ধ যদি অতিরিক্ত হয় এবং পায়ে চুলকানির প্রাদুর্ভাব দেখা দেয়, সেক্ষেত্রে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে।

--সপ্তাহে একদিন গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তাতে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করে নিন পা। অথবা হালকা গরমপানিতে সাবানের ফেনা করে পা ধুয়ে নিন। এতে ত্বকে থাকা জীবাণুর সংখ্যা কমবে।


Sunday, 12 August 2018

আপনার শরীরের জন্য ভিটামিন-ই কেন দরকার --

শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন হলো ভিটামিন-ই। এটি শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সুস্থ থাকতে ভূমিকা রাখে।

ভিটামিন - ই'র উপকারিতা--

-- কোষ নষ্ট হওয়া থেকে বাঁচতে শরীরে চাই অ্যান্টঅক্সিডেন্ট উপাদান, যা ভিটামিন-ই থেকে পাওয়া যায়। এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের জন্য ক্ষতিকারক মৌলগুলির সঙ্গে লড়াই করে। দূষণ এবং ধূপমান থেকে শরীরে মুক্তমৌল তৈরি হয়। ভিটামিন ই- তে এমন এক ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষ নষ্ট হওয়া থেকে বাঁচতে সাহায্য করে। সাধারণত দূষণ এবং ধূমপান থেকে শরীরে যে ক্ষতিকারক মুক্তমৌল তৈরি হয় তার বিরুদ্ধে এই অ্যান্টিঅক্সিডেন্ট যুদ্ধ করে। এতে আমরা সুস্থ থাকতে পারি। 

-- বাজারে ভিটামিন-ই যুক্ত তেল পাওয়া যায়। ত্বক বিশেষজ্ঞদের মতে, এর নানা উপকারিতা রয়েছে। এর মধ্যে একটি হল কাটাছেড়ার ক্ষত ও ব্রণ সারানো।

-- কোষ পুণর্গঠন প্রক্রিয়ার জন্য ভিটামিন-ই উপকারী হওয়ায় এটি ত্বকের তারুণ্য ধরে রাখতে সক্ষম।

-- চুলের সুস্বাস্থ্যের জন্য ভিটামিন-ই একটি গুরুত্বপূর্ণ উপাদান। চুপ পড়া, অল্প বয়সে চুল সাদা বা ধুসর হওয়া থেকে বাঁচতে চাই ভিটামিন-ই।

-- স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন-ই’তে ভরপুর খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ‘ইমিউন সেল’ বা রোগ প্রতিরোধকারী কোষ তৈরি সহায়ক, যা শরীরে তৈরি করে ব্যাকটেরিয়া-নাষক অ্যান্টিবডি।

--- গবেষণায় দেখা গেছে ভিটামিন-ই গ্রহণ করলে হূদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, চোখের ছানি, মাংসপেশির ব্যথা, ঠাণ্ডা লাগা ও আন্যান্য সংক্রমণের ঝুঁকি কমে যায়।

---  হার্ট অ্যাটাক কমাতে ভিটামিন-ই মধ্যবয়সী পুরুষ এবং মহিলা যারা ভিটামিন-ই গ্রহণ করে থাকেন, যেসব লোক গ্রহণ করেন না, তাদের চেয়ে হার্ট এ্যাটাক কম হয়। তথ্যটি জানা গেছে হার্ভার্ড স্কুলের পাবলিক হেলথ বিভাগের দ’টি পৃথক গবেষণা থেকে। দি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন প্রকাশিত তথ্যে দেখা গেছে প্রায় ৪০ হাজার পুরুষ যারা কমপক্ষে দুই বছর দৈনিক ন্যূনতম ১০০ I.U ভিটামিন-ই গ্রহণ করেছেন তাদের হার্ট অ্যাটাক কম হয়েছে শতকরা ৩৭ ভাগ। দ্বিতীয় গবেষণাটি করা হয় মহিলাদের নিয়ে। ৮৭ হাজার মহিলাকে নিয়ে আট বছরের এক উদ্যোগ নেয়া হয়। সেখানে দেখা গেছে, দুই বছরের বেশি সময় দৈনিক ১০০ আইইউ ভিটামিন-ই গ্রহণে মহিলাদের হার্ট এ্যাটাক শতকরা ৪১ ভাগ কমেছে।

--- মুখে কোনও ক্ষতচিহ্ন থাকলে তার উপশমে ভিটামিন ই অব্যর্থ! অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ভিটামিন ই ত্বকের নিজে থেকে সেরে ওঠার ক্ষমতাকে আরও জোরদার করে। মুখে ব্রণর ক্ষতচিহ্ন থাকলে একটা ভিটামিন ই ক্যাপসুল আধখানা করে কেটে ভিতরের তেল সরাসরি দাগের উপর লাগান। ভিটামিন ই ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে দ্রুত ক্ষতচিহ্ন সারিয়ে তোলে।

----বলিরেখা সারাতে ভিটামিন ই অত্যন্ত কার্যকরী। ভিটামিন ই-র নিয়মিত ব্যবহার ত্বকের বয়স বাড়তে দেয় না। ক্ষতিগ্রস্ত টিস্যু সারিয়ে ত্বক কোমল, সুন্দর করে তোলে ভিটামিন ই।

---মুখে দাগছোপ বা ত্বকের রং সব জায়গায় সমান না হলেও একমাত্র ওষুধ ভিটামিন ই। ত্বকের কোনও অংশে মেলানিন বেশি জমে গেলে সেই অংশের রং অন্যান্য অংশের চেয়ে কালো দেখায়। ত্বকের কালো অংশে ভিটামিন ই লাগালে তা ধীরে ধীরে হাইপারপিগমেন্টেশন কমিয়ে ত্বকের রং স্বাভাবিক করে তোলে।

---হাতের ত্বক শুকনো হয়ে যাওয়ার সমস্যায় ভোগেন অনেকেই। সাধারণ ক্রিম বা ময়েশ্চারাইজ়ার দিয়ে তা কমানো যায় না। হাতের চামড়া কুঁচকেও যায় অনেকের। এমন ক্ষেত্রে ভিটামিন ই ক্যাপসুল কেটে সেই তেল হাতের ত্বকে সরাসরি ক্রিমের মতো মেখে নিন। নিয়মিত ব্যবহারে চোখে পড়ার মতো তরুণ দেখাবে হাতের ত্বক।

---- ফাটা ঠোঁটের সমস্যায় বছরভর কষ্ট পান? প্রতিদিনের লিপবামের বদলে ব্যবহার করুন ভিটামিন ই তেল। ঠোঁটের রং কালো হয়ে গেলেও ভিটামিন ই তেলে ফল পাবেন।

----সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতেও আপনার ভরসা ভিটামিন ই। মুখে সানস্ক্রিন লাগানোর আগে ভিটামিন ই তেল মেখে নিন। বিকল্প হিসেবে ভিটামিন ই যুক্ত সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।

-- শরীরের কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন-ই গ্রহণের প্রয়োজনীয়তা বেড়ে যায়। এসব হচ্ছে-
-অন্ত্রের অসুখ, লিভার বা যকৃতের অসুখ, অগ্ন্যাশয়ের অসুখ, অস্ত্রোপচারের মাধ্যমে পাকস্থলী অপসারণ।

যে শিশু টিনের দুধ খায় তাদের ভিটামিন-ই এর ঘাটতি হতে পারে। মূলত পলি স্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করলে ভিটামিন-ই এর প্রয়োজনীয়তা বেড়ে যায়।

-- গবেষণায় জানা গেছে যে, ব্যায়াম পরবর্তী পেশী বেদনা লাঘবে ভিটামিন ‘ই’ বেশ কার্যকর। এক্ষেত্রে ভিটামিন ‘ই’ এর ফ্রী র‌্যাডিক্যাল রোধী বা এ্যান্টি অক্সিডেন্ট
ভূমিকাই কাজ করে। এমনিতে ফ্রী র‌্যাডিক্যাল  পেশীর  ছোট-খাটো কাটাছেঁড়া  মেরামত করে।  কিন্তু ফ্রী র‌্যাডিক্যালের
সংখ্যা বেড়ে গেলে তা পেশীর জন্য ক্ষতির কারণ হয়ে দাড়াঁয়। ভিটামিন ‘ই’ সেবনে ফ্রী র‌্যাডিক্যালের সংখ্যা কমে যায়
এবং পেশীর ব্যাথা নিরাময় হয়।


এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের র্হাভার্ড মেডিক্যাল স্কুল কর্তৃক প্রকাশিত এক হেলথ রিপোর্টে বলা হয় যে, ভিটামিন  ‘ই’
এর ক্ষমতার মধ্যে আরও দুটো বৈশিষ্ট্য অর্ন্তভুক্ত করা যায় যেগুলো হৃদরোগের ক্ষেত্রে যথেষ্ট উপকারী ভূমিকা পালন
করে। এ দুটো বৈশিষ্ট্য হচ্ছে প্রদাহ নিবারণ ও মসৃণ মাংস পেশীর কোষ প্রবৃদ্ধিতে সাহায্য করা। মাংস পেশীর কোষ উৎপাদন  ক্ষমতার  সংগে  প্রদাহ  নিবারণ  ক্ষমতা  এ  দুটো  গুণ  রক্তনালীর  সংকীর্ণ  হওয়াকে  প্রতিরোধ  করে।  এন্টিঅক্সিডেন্ট ক্রিয়া ছাড়াও এই দুই গুণাবলীর কারণে ভিটামিন ‘ই’ হৃদরোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও
উল্লেখ্য যে, ভিটামিন ‘ই’ এর সাহায্য ছাড়া দেহে ভিটামিন ‘এ’র শোষণ ও মজুদ হওয়া কঠিন।
ভিটামিন ‘ই’ এর ক্যান্সাররোধী গুণাবলীর কথাও জানা গেছে।

-ভিটামিন-ই সমৃদ্ধ খাবার খান:

বাদাম, খাদ্যশস্য, ভুট্টার ভ্রুণ এবং গাঢ় সবুজ শাকসবজি ভিটামিন-ই এর চমৎকার উৎস। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় এসব খাবার রাখুন।

১) সূর্যমুখীর বীজ : সূর্যমুখীর বীজে রয়েছে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন ই। প্রতি ১০০ গ্রাম সূর্যমুখীর বীজে রয়েছে ৩৬.৬ মিলিগ্রাম ভিটামিন ই। এই বীজ থেকে যে তেল তৈরি করা হয় তা সাধারণত সালাদ, স্যুপ বা গার্নিশে ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য রান্নাতেও সূর্যমুখীর তেল ব্যবহার করা যায়। এতে কোনো কোলেস্টেরল নেই, রক্তচাপ ও হৃদরোগীরা অনায়াসে তা খেতে পারেন।

 ২) লাল মরিচের গুঁড়া : ঝালের কারণে আমরা অনেকেই মরিচ কম খেয়ে থাকি। অবাক হলেও কথা সত্য। জেনে অবাক হতে পারেন, সর্বোচ্চ ভিটামিন ই সমৃদ্ধ খাবারের তালিকায় আছে লাল মরিচের গুঁড়া! প্রতি ১০০ গ্রাম লাল মরিচের গুঁড়ায় রয়েছে ২৯.৮৩ মিলিগ্রাম ভিটামিন ই। আমাদের রোজকার খাবারে আমরা মরিচের গুঁড়া ব্যবহার করে থাকি। তাই আমাদের শরীরে ভিটামিন ই-এর অভাব সচরাচর ঘটে না।

৩) কাঠ বাদাম : আমন্ড বা কাঠবাদাম ভিটামিন ই-এর জন্য বেশি জনপ্রিয়। প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে ২৬.২২ মিলিগ্রাম ভিটামিন ই। দাম বেশি বলে কাঠবাদাম খাবার হিসেবে খুব বেশি প্রচলিত নয়। সাধারণত ক্ষীর, পায়েস, মিষ্টি, সন্দেশ, হালুয়াসহ অন্যান্য খাবার তৈরিতে অনুষঙ্গিক উপকরণ হিসেবে কাঠবাদাম ব্যবহার করা হয়। এছাড়া কাঠবাদামের দুধ ও মাখনও ভিটামিন ই-এর ভালো উত্‍স।

৪) পেস্তা বাদাম : কাঠবাদামের পরেই রয়েছে পাইন নাট বা পেস্তা বাদাম। প্রতি ১০০ গ্রাম পেস্তা বাদামে রয়েছে ৯.৩৩ মিলিগ্রাম ভিটামিন ই। কাঠবাদামের মতোই পেস্তা বাদামও আমাদের দেশে বিভিন্ন খাবার তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়।

৫) চীনা বাদাম : চীনা বাদাম খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন! বাদাম ভাজা বেশ মুখরোচক একটি খাবার। প্রতি ১০০ গ্রাম চীনা বাদামে রয়েছে ৬.৯৩ মিলিগ্রাম ভিটামিন ই। চীনাবাদাম নানা খাবার তৈরিতে ব্যবহৃত হয়। চীনাবাদামের মাখনও বেশ উপকারী।

৬) ভেষজ: ভেষজের মধ্য বেসিল ও অরিগানোতে রয়েছে সর্বোচ্চ ভিটামিন ই। প্রতি ১০০ গ্রাম বেসিল ও অরিগানোতে রয়েছে ৭.৪৮ মিলিগ্রাম ভিটামিন ই। পাস্তা, পিজা, সালাদ ও স্যান্ডউইচ তৈরির উপকরণ হিসেবে বেসিল এবং অরিগানো ব্যবহার করা হয়।

৭) শুকনো এপ্রিকট : এপ্রিকটকে বলা হয় খাদ্যআঁশ ও নানা ভিটামিনের উত্‍কৃষ্ট উত্‍স। প্রতি ১০০ গ্রাম শুকনো এপ্রিকটে রয়েছে ৪.৩৩ মিলিগ্রাম ভিটামিন ই।

৮) জলপাইয়ের আচার : ভিটামিন ই-এর একটি উত্‍কৃষ্ট উত্‍স হিসেবে গণ্য করা হয় কাঁচা জলপাইকে। তবে কাঁচা জলপাইয়ের আচার হলো ভিটামিন ই-এর একটি ভালো উত্‍স। প্রতি ১০০ গ্রাম জলপাইয়ের আচারে রয়েছে ৩.৮১ মিলিগ্রাম ভিটামিন ই।

৯) পালং শাক : রান্না করা পালং শাক আয়রন, ক্যালসিয়াম ও খনিজ পদার্থের আধার হিসেবে পরিগণিত হয়। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই-ও। প্রতি ১০০ গ্রাম রান্না করা পালং শাকে রয়েছে ৩.৫৪ মিলিগ্রাম ভিটামিন ই।

 ১০) কচুর মূল : আয়রন ও ক্যালসিয়ামের সর্বোত্‍কৃষ্ট উত্‍স হলো কচুর মূল। এটি আমাদের দেশে অতি সহজলভ্য একটি খাবার। আলুর বিকল্প হিসেবেও কচুর মূল খাওয়া যায়। সর্বোচ্চ ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য তালিকার দশ নম্বরে রয়েছে কচুর মূল। প্রতি ১০০ গ্রাম কচুর মূলে রয়েছে ২.৯৩ মিলিগ্রাম ভিটামিন ই।


জলপাইয়ের আচার: ভিটামিন ‘ই’ এর একটি উৎকৃষ্ট উৎস হিসেবে গণ্য করা হয় কাঁচা জলপাইকে। প্রতি ১০০ গ্রাম কাঁচা জলপাইয়ের আচারে রয়েছে ৩.৮১ মিলিগ্রাম ভিটামিন ই।

খাবার রান্না করলে এবং সংরক্ষণ করে রাখলে ভিটামিন-ই কিছুটা নষ্ট হয়। শুধু ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করলে সেটি সুন্দর খাবারের বিকল্প হতে পারে না এবং সেটি শরীরে শক্তিও উৎপন্ন করতে পারবে না। অন্যান্য খাদ্যের উপস্থিতি ছাড়া ভিটামিনগুলো নিজেরা কাজ করতে পারে না। শরীরে ভিটামিন-ই এর শোষণের জন্য কিছুটা চর্বির প্রয়োজন হয়।
ভিটামিন-ই পাওয়া যায় বিভিন্ন ধরনে, যেমন- ডি-কিংবা ডিএল আলফা টকোফেরিল অ্যাসিটেট, ডি-কিংবা ডিএল-আলফা টকোফেরল এবং ডি-কিংবা এল-আলফা টকোফেরিল এসিড সাক্সিনেট।

আপনি যদি প্রেসক্রিপশন ছাড়া ভিটামিন-ই গ্রহণ করেন, তাহলে লেবেলের লেখাগুলো ভালো করে পড়ে নেবেন এবং কোনো ধরনের সতর্কতার উল্লেখ থাকলে সেটি মেনে চলবেন। কিছু ক্ষেত্রে ভিটামিন-ই গ্রহণে সতর্ক হতে হবে-

অ্যালার্জি : ভিটামিন-ই গ্রহণের পর কোনো অস্বাভাবিকতা দেখা দেয় কিংবা অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হয় তাহলে সঙ্গে সঙ্গেই চিকিৎসককে জানাতে হবে।

গর্ভাবস্থা : এটি গুরুত্বপূর্ণ, যখন আপনি গর্ভবতী হচ্ছেন তখন পর্যাপ্ত ভিটামিন গ্রহণ করছেন। তবে আপনাকে দেখতে হবে গর্ভাবস্থার পুরো সময়টা আপনি সঠিক মাত্রায় ভিটামিন গ্রহণ করছেন কি না, কেননা ভ্রুণের বিকাশ এবং বৃদ্ধি নির্ভর করে মায়ের সঠিক পুষ্টি গ্রহণের ওপর। গর্ভাবস্থায় বেশি মাত্রায় ভিটামিন গ্রহণ করলে ক্ষতি হতে পারে, তাই বেশি মাত্রায় ভিটামিন গ্রহণ করবেন না।

বুকের দুধ : শিশুর সঠিকভাবে বেড়ে ওঠার জন্য স্তনদানরত মহিলার সঠিকমাত্রায় ভিটামিন গ্রহণ গুরুত্বপূর্ণ। আপনি যদি শিশুকে বুকের দুধ খাওয়াতে থাকেন তা হলে মাঝে মধ্যে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। এ ক্ষেত্রে শিশুকে অন্য উপায়ে ভিটামিন দেয়ার প্রয়োজন হতে পারে। তবে আপনি যদি বুকের দুধ খাওয়ানোকালে অতিরিক্ত মাত্রায় ভিটামিন গ্রহণ করেন তাহলে আপনার নিজের জন্য এবং শিশুর জন্য সেটি ক্ষতিকর হবে।

শিশু : দৈনন্দিন সুপারিশকৃত মাত্রা গ্রহণের ফলে শিশুর অসুবিধার কথা জানা যায়নি। শিশু বুকের দুধ খেলে তাকে সঠিক মাত্রায় ভিটামিন দেয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট সময়ের আগে জন্মগ্রহণকারী শিশুর শরীরে ভিটামিন-ই এর মাত্রা কম থাকে। আপনার চিকিৎসক এ ব্যাপারে ভিটামিন-ই এর মাত্রা নির্ধারণ করে দেবেন।

প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ : দৈনন্দিন সুপারিশকৃত মাত্রা গ্রহণের ফলে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের ক্ষেত্রে কোনো অসুবিধার কথা জানা যায়নি।

অন্য ওষুধ গ্রহণ : আপনি যদি ভিটামিন-ই গ্রহণের সময় অন্য কোনো ওষুধ খেতে থাকেন তা হলে অবশ্যই চিকিৎসককে জানাবেন। কারণ অনেক ক্ষেত্রে দুটি ওষুধের মধ্যে প্রতিক্রিয়া ঘটতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসক ওষুধের মাত্রা পরিবর্তন করতে পারেন কিংবা অন্য কোনো ব্যবস্থা নিতে বলতে পারেন।
অন্যান্য চিকিৎসাগত সমস্যা : অন্য কোনো চিকিৎসাগত সমস্যা উপস্থিত থাকলে ভিটামিন-ই গ্রহণের ফলে অবস্থা খারাপ হতে পারে। আপনার অন্য কোনো চিকিৎসাগত সমস্যা আছে কি না সেটি চিকিৎসককে অবশ্যই জানাবেন, বিশেষ করে আপনার যদি রক্তক্ষরণজনিত সমস্যা থাকে।

দৈনিক ৪০০ ইউনিটের বেশি এবং দীর্ঘ সময়ের জন্য ভিটামিন-ই গ্রহণ করলে নিুলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে-

চোখে ঝাপসা দেখা,  ডায়রিয়া, মাথাঘোরা, মাথাব্যথা, বমিবমি ভাব, পেট কামড়ানো, অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা।
এক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে পরিমিত পরিমাণে ভিটামিন-ই গ্রহণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

Tuesday, 8 May 2018

গরমে সতেজ ত্বক (ছেলে ও মেয়ে উভয়)--


গরমে বাড়ির বাইরে বেরনোর নাম শুনলেই গায়ে যেন জ্বর এসে যাচ্ছে। সারা বছরের যত্ন যেন এক নিমেষেই শেষ! সব পরিশ্রমে জল ঢেলে দিচ্ছে যেন সূর্য মামা।
সারাদিন বাইরেই কাটাতে হয়, তাই ত্বকে ধুলাবালিও বেশি জমে।আয়নার দিকে তাকালেই মনটা কেমন যেন ভার হয়ে যাচ্ছে তো? এখনি এতটাও ভেঙে পড়ার কিছুই হয়নি। হাতের কাছেই  আছে জেল্লা ফিরে পাওয়ার ম্যাজিক। যাতে ত্বক যেমন ভালো থাকে তেমনি আপনি থাকেন ফ্রেশ।


-ত্বক ভালো রাখতে হলে সপ্তাহে কমপক্ষে ২ থেকে ৩ দিন বার মুখে স্ক্রাব করুন।

-জল দিয়ে কিছু সময় মুখ ধুয়ে নিলে তা সজেত থাকে। এতে ত্বক যেমন ভালো থাকে তেমনি আপনি থাকেন ফ্রেশ।


অ্যালো ভেরা--

একাধিক গবেষণায় দেখা গেছে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের স্বাস্থের উন্নতিতে এই প্রকৃতিক উপাদানটির কোনও বিকল্প হয় না বললেই চলে। আসলে অ্যালো ভেরার ভিতরে থাকা একাধিক উপকারি উপাদান, ত্বকের গভীরে প্রবেশ করে প্রদাহের মাত্রা কমায়। ফলে একাধিক ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাও যায় কমে।

প্রশ্ন হল অ্যালো ভেরাকে কাজে লাগিয়ে ত্বকের পুড়ে যাওয়া ভাবকে কমান যায় কীভাবে? এক্ষেত্রে ত্বকের যে যে জায়গা পুড়ে গেছে সেখানে অ্যালো ভেরা জেল লাগিয়ে কিছু সময় রেখে দিতে হবে। এইভাবে নিয়মিত ত্বকের পরিচর্যা করলেই দেখবেন উপকার মিলতে শুরু করেছে। প্রসঙ্গত, প্রতিদিন এই প্রকৃতিক উপাদানটির সাহায্যে ত্বকের পরিচর্য়া করলে পোড়া ভাব যেমন কমে, তেমনি পুনরায় যাতে ত্বকের ক্ষতি না হয়, সে সম্ভাবনাও বাড়তে থাকে।

শসা -

ত্বকের ভিতরে প্রদাহের মাত্রা কমানোর মধ্যে দিয়ে সৌন্দর্য বৃদ্ধিতে শসার কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রচন্ড সূর্যালোকে যাতে ত্বক পুড়ে না যায়, সে বিষয়েও খেয়াল রাখে এই প্রকৃতিক উপাদানটি। তাই গরমে ত্বকের পরিচর্যায় শসাকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন ডার্মাটোলজিস্টরা।

-পরিমাণ মতো শসা নিয়ে তার পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর সেই পেস্টটির সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে মিশ্রনটি মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে মুখটা ধুয়ে ফেলতে হবে।

-প্রতিদিন ঘরে ফিরে মুখ ধোয়ার আগে শসার টুকরো দিয়ে ১৫ থেকে ২০ মিনিট মুখ ঘষে পরিষ্কার করে নিতে পারেন। এটি ত্বক গভীর থেকে পরিষ্কার করে। এ ছাড়া শসার রস ত্বকে প্রাকিতিক মশ্চারাইজার হিসেবেও কাজ করে।

-রোদ থেকে বাড়ি ফিরে এক টেবিল চামচ করে শসার রস, লেবুর রস এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে নিন। ট্যান হয়ে যাওয়া অংশে তুলোর সাহায্যে মিশ্রণটি লাগান। উপকার পাবেন।


তরমুজ-

সুস্বাদু এই ফলটিকে কাজে লাগিয়ে ত্বকের পোড়া ভাব কমিয়ে ফেলা সম্ভব হয়। সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বাড়ে চোখে পরার মতো। ত্বকের পোড়াভাব কমাতে যত রকম ভাবে কাজে লাগাতে পারেন তরমুজকে।

- অল্প পরিমাণ তরমুজ নিয়ে তার রস সংগ্রহ করে সেটি মুখে লাগাতে পারেন।

- তরমুজের খোসা মুখে ঘোষলেও সমান উপকার পাওয়া যায়। তাই এই গরমে ত্বককে সুন্দর রাখতে নিয়মিত তরমুজ যেমন খেতে হবে, তেমনি এই ফলটিকে ত্বকের পরিচর্যায় কাজেও লাগাতে পারেন!

চন্দন গুঁড়ো এবং হলুদ-

একাধিক গবেষণা অনুসারে চন্দন গুঁড়োয় উপস্থিত প্রকৃতিক তেল একদিকে যেমন ত্বকের পোড়া ভাব কমায়, তেমনি উজ্জ্বল করে তোলে। তাই ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সময় লাগে না।

– যদি চন্দন গুঁড়োর সঙ্গে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো মেশাতে পারেন, তাহলে তো কথাই নেই, হলুদের অন্দরে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটারি উপাদান, ত্বকের ভিতরে প্রদাহ কমায়। ফলে তাপ প্রবাহের কারণে নানাবিধ ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যায় কমে।সম পরিমাণে চন্দন এবং হলুদ গুঁড়ো নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্টটা মুখে লাগিয়ে কম করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখটা। এই মিশ্রণটি নিয়মিত মুখে লাগালে দেখবেন ত্বকের সৌন্দর্য বাড়তে একেবারেই সময় লাগবে না।

-এছাড়া কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে পেষ্ট তৈরি করে সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিন। কাঁচা হলুদ ত্বকের কোমলতা ধরে রাখে এবং কাঁচা দুধ স্কিনের কমপ্লেকশনকে আরো ফর্সা করতে সাহায্য করে। এছাড়া শুষ্ক ত্বকের জন্য মধু ব্যবহার করতে পারেন। এটি অনেক বেশি উপকারী ছেলেদের ত্বকের জন্য।

নারকেল তেল-

চুলের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি এই গরমে ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখতে নারকেল তেলের বিকল্প হয় না বললেই চলে। এই তেলটির ভিতরে মজুত রয়েছে প্রচুর মাত্রায় 'স্কিন প্রোটেকশন প্রপাটিজ’, যা ত্বকের পোড়া ভাব কমানোর পাশাপাশি স্কিনকে উজ্জ্বল এবং তুলতুলে করে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাড়ি থেকে বেরনোর আগে একেবারে অল্প পরিমাণে নারকেল তেল নিয়ে মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করতে হবে। তাহলেই দেখবেন কেল্লা ফতে!


- ত্বক শুষ্ক হলে আপনি এতে লেবু খুব সহজেই ব্যবহার করতে পারেন। লেবু কেটে খোসাসহ মুখে ভালভাবে ঘষে নিলে তা ব্রণ থেকে শুরু করে এ্যালার্জির সমস্যা নিমিষেই দূর করে। লেবুর সাইট্রিক এসিড আপনার ত্বকের অতিরিক্ত তেল, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ দূর করতেও সাহায্য করে, এর ভিটামিন ‘সি’ মুখের কালো দাগ দূর করে ত্বককে আরো ফর্সা করতে সাহায্য করে।

-দুই টেবিল চামচ বেসন, এক চিমটে গুঁড়ো হলুদ, এক টেবিল চামচ কমলা লেবুর রস এবং ঠাণ্ডা গোলাপ জল একটি পাত্রে মিশিয়ে মিশ্রণতৈরি করে নিন। ২০ মিনিট পর মুখে, হালকা ঘষে মুখ ধুয়ে ফেলুন।

-একটা আলুর পেস্ট বানিয়ে তাতে এক চামচ পাতিলেবুর রস মিশিয়ে পুড়ে যাওয়া অংশে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। উপকার পাবেন।

-এক টেবিল চামচ মুসুর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ডালের সঙ্গে ১ চামচ অ্যালোভেরার রস এবং ১ চামচ টমাটোর রস মিশিয়ে নিন। ২০ মিনিট ত্বকে রেখে ভাল করে ধুয়ে ফেলুন।

Thursday, 5 April 2018

হাত ও পায়ের রোদে পোড়া দাগ দুর করার ৩ টি সহজ উপায়-

১-
তরল দুধ বাটিতে নিন৷
তুলার বল বানিয়ে দুধে বলটি ভিজিয়ে হাতে লাগান৷
২-৩ মিনিট রাখুন৷এরপর ধুয়ে ফেলুন৷
২-
চিনি, লেবুর রস এবং নারকেল তেল একসাথে মিশিয়ে নিন৷
মিশ্রণ টিতে হাত ও পায়ে লাগিয়ে আলতো ভাবে স্ক্রাব করুন৷
৫-৬ মিনিট এইভাবে স্ক্রাব করুন৷
এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷
৩-
বেসন, মুলতানি মাটি এবং শশার একসাথে মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ এইবার পেস্টটি আপনার হাত ও পায়ে লাগান৷
১০-১৫ মিনিট অপেক্ষা করুন৷
হালকা ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷
৩ টি পদ্ধতির পর হাত পা ভালো করে ধুয়ে লোশন লাগিয়ে নিন৷
* এইভাবে সবগুলি পদ্ধতি সপ্তাহে ২-৩ বার করুন৷আপনার হাত ও পায়ের রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে৷

Wednesday, 28 March 2018

চুল পড়া প্রতিরোধে রসুন

চুল পড়া রোধে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়া ঠেকায় না সেইসঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতে সহায়ক। শুধু তাই নয়, রসুন নতুন চুল গজাতেও সাহায্য করে বলে বিশেষজ্ঞদের অভিমত।
বিশেষজ্ঞদের মত, তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত নতুন চুল গজায়। রসুনের রসে রয়েছে প্রচুর পরিমাণ এলিসিন যা রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। এ ছাড়া রসুনে রয়েছে প্রচুর পরিমাণে কপার যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে।

রসুনের রস ব্যবহার পদ্ধতি---
------1. প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিতে হবে। এরপর একটি এয়ার টাইট বোতলে তা সংরক্ষণ করতে হবে। যাতে যখন প্রয়োজন তখন তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করা যায়।
-------2. চুল শুষ্ক হলে গোলাপজলের পানিতে তা আধাঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। গোলাপজল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এই আধাঘণ্টা পর ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগাতে হবে।
-------3.চুলে রসুনের রস লাগিয়ে আধাঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর চিরুনি দিয়ে তা আঁচড়াতে হবে। তারপর হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। এবার চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এর ১৫ মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

Wednesday, 14 March 2018

চুল পড়া বন্ধে পেঁয়াজের রসের ব্যবহার --

কীভাবে কাজ করে?
পেঁয়াজের রসে আছে প্রচুর পরিমণে সালফার। এটি মাথার ত্বকের রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে। এমনকি সালফার আপানার ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে। এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান আছে যা মাথার তালুকে বিভিন্ন রোগ জীবাণু হতে রক্ষা করে।
সপ্তাহে ২/৩ বার পেঁয়াজের রস ব্যবহারে এটি মাথার তালুর বিভিন্ন সমস্যা যেমন ফাঙ্গাস, খুশকি, ইনফেকশন থেকে মাথার তালুকে রক্ষা করে থাকে। এটি সব ধরণের চুলের অধিকারীরাই ব্যবহার করতে পারেন।


১। কাঁচা পেঁয়াজের রস
পেঁয়াজের রস থেকে সবচেয়ে ভাল ফল পেতে চাইলে এটি সরাসরি ব্যবহার করুন। ২/৩ টি বড় পেঁয়াজ নিয়ে ব্লেন্ড করে রস করে ফেলুন। রস মাথার তালুতে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসাজ করে লাগান। কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করুন। এক, দু মাসের মধ্যে আপনি পরিবর্তন দেখতে পাবেন।
২। মধু পেঁয়াজের রস
এটি আপনি খেতেও পারেন আবার চুলেও ব্যবহার করতে পারেন। সিকি কাপ পেঁয়াজের রসের সাথে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন এটি পান করুন। এটি আপনার হজম শক্তি বাড়াতে সাহায্য করবে। এটি আপনি চুলে ও লাগাতে পারেন। ১০ মিনিট ম্যাসাজ করে শ্যম্পু করে চুল ধুয়ে ফেলুন।

৩। পেঁয়াজের রস এবং তেল
৩ টেবিলচামচ পেঁয়াজের রসের সাথে ১ টেবিল চামাচ নারকেলের তেল,১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। সপ্তাহে তিনবার এটি আপানার চুলে ব্যবহার করুন। আপনি যদি শুষ্ক মাথার ত্বকের অধিকারী হয়ে থাকেন তবে এটি খুব ভাল ফল দিবে।
৪। পেঁয়াজ এবং লেবুর রস
৩ টেবিল চামচ পেঁয়াজের রসের সাথে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি মাথার তালুতে আস্তে আস্তে ম্যাসাজ করুন। লেবুর রস খুশকি দূর করতে অনেক বেশী কার্যকরী। আর পেঁয়াজের রস নতুন গোঁজাতে কার্যকরী।

Thursday, 8 March 2018

চোখের যত্ন নিন, চোখ টিপতেই চোখের কিছু ব্যায়াম(চশমাকে বিদায়)-

কম্পিউটারের সামনে কাজ করছেন তো করছেনই। চোখে সমস্যা হতেই পারে। চশমা পরতে ভালো লাগেনা? চোখের উপর দিয়ে খুব প্রেশার যাচ্ছে। হ্যাঁ ভাই আপনার জন্যাই আছে বেশ কিছু ভালো টিপস। একেবারেই বিনামূল্যে। করে দেখুন বেশ কাজে আসবে।

এসব টিপসগুলো কাজে লাগিয়ে দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হবে।
--২ হাতের তালু ঘষে একটু গরম করুন । তারপর আলতোভাবে চোখের পাতায় চেপে ধরুন। এতে চোখ আরাম পাবে। এই হালকা উষ্ঞতা নার্ভ সতেজ হবে পাশাপাশি রক্তসঞ্চালন বাড়বে।
-- দুচোখ কিছুক্ষনের জন্য বন্ধ করুন তো। এরপর হঠাৎই খুলে ফেলুন। এটি চোখের জন্য ভালো একটি ব্যায়াম। অবসরে এটি নিয়মিত করতে পারেন।
-- চোখ বন্ধ রেখেই চোখ ঘোরাতে থাকুন। আস্তে আস্তে সবদিকে কিছুক্সনের জন্য চোখের ই ব্যয়ামটি চালিয়ে যান।
--কোনো দিকে একটি নির্দিষ্ট দূরুত্ব থেকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন । অবশ্য সেটি যদি প্রাকৃতিক সবুজ হয় তবে ভালো। এই তাকিয়ে থাকার সময়টি যেনো প্রতি আধাঘন্টা থেকে ১ ঘন্টা অন্তর অন্তত ৩০ সেকেন্ডর জন্যও হয়। এতে দৃষ্টিশক্তি বাড়বে।
-- এ ছোটো প্রয়াসগুলোর পাশাপাুিশ পুষ্টিকন খাবার খান।বিশেষ করে ভিটামিন এ যুক্ত খাবার। ফলের মধ্যে খান আম, পেপে, কমলা।